অজ্ঞাত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকা থেকে গত শনিবার অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও পরিবহনশ্রমিকেরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে তাঁরা মহাসড়কের পাশে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানান, অতিমাত্রায় নেশাজাতীয় কিছু দিয়ে অচেতন করায় তাঁর মৃত্যু হয়েছে।ভৈরব থানার ওসি শাহজাহান কবির জানান, নিহত ওই ব্যক্তি বাসের যাত্রী ছিলেন। অচেতন হওয়ার পর বাসের লোকজন তাঁকে ভৈরব বাসস্ট্যান্ডে ফেলে রেখে যায়।