অজ্ঞাত শিশুর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থেকে গত শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় নাভানা ভূইয়া সিটি নামের আবাসিক এলাকার ভেতরের জঙ্গলে একটি শিশুর লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের গলা কাটা। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শুক্রবার সন্ধ্যার পর কোনো একসময়ে শিশুটিকে জবাই করে হত্যার পর লাশ নির্জন জঙ্গলে ফেলে রাখে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।