অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিআরবি এলাকা থেকে গতকাল রোববার সকালে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) শাহ মুহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে জানান, সিআরবি রেলওয়ে রেস্টহাউসের পাশে একটি নর্দমায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি জানান, ওই তরুণীর পরনে বোরকা ও সালোয়ার-কামিজ ছিল। বয়স আনুমানিক ২৪ বছর। ছুরিকাঘাত করে ওই তরুণীকে হত্যা করে কেউ লাশটি এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছে পুলিশ।