অজ্ঞাতনামা তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার নবীনগর গ্রামের বেলতলা মাঠ থেকে অজ্ঞাতনামা (২৮) এক তরুণের পায়ের রগ ও গলাকাটা লাশ উদ্ধার করেছে।চুয়াডাঙ্গা সদর থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে বেলতলা মাঠের একটি কলাবাগান থেকে গতকাল বেলা আড়াইটায় ওই তরুণের লাশ উদ্ধার করা হয়। তাঁর পরনে ছিল নীল রঙের লুঙ্গি ও ধূসর জ্যাকেট। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে এ হত্যাকাণ্ড চরমপন্থী বিশ্বজিৎ বাহিনী ঘটিয়েছে বলে দায়িত্ব স্বীকার করা হয়েছে। তবে চিঠিতে আর কী লেখা আছে তিনি তা জানাতে চাননি।