প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মহব্বত হোসেন ও ঠিকাদার ফিরোজ মাহাবুবের হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার একটি হত্যা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পরও পুলিশ হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি। গ্রেপ্তার করতে পারেনি জড়িত ব্যক্তিদেরও।
নিহত মহব্বত হোসেনের ভাই খন্দকার মোদাচ্ছের আলী গতকাল সন্ধ্যায় ওই হত্যা মামলাটি দায়ের করেছেন। গত রোববার দিবাগত রাত পৌনে একটায় উপজেলার শোমসপুর বাজার থেকে ওই দুজনকে অপহরণের পর গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এর পরের দিন সকালে পার্শ্ববর্তী রাজবাড়ীর পাংশা উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের পাশের খাদ থেকে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।
খোকসা থানার ওসি আলী নওয়াজ জানান, মামলায় এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি।