অজ্ঞাতনামা ব্যক্তির লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামে মাথাভাঙ্গা নদীর পাড় থেকে গতকাল মঙ্গলবার পুলিশ অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, কেশবপুর ও বিষ্ণুপুর গ্রামের সংযোগ সেতুর পাশে কাশেম খাঁর জমিতে গতকাল সকালে লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, নিহত ব্যক্তির শরীরের অনেক জায়গা থেকে মাংস খসে পড়েছে। তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।