অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের হাওর থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, মাথিউরা ইউনিয়নের দুধবকশী গ্রামের পশ্চিম হাওরে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশের কোমরে ধূসর রঙের এক টুকরা কাপড় ছিল।
এ ব্যাপারে জানতে চাইলে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। তদন্তের পর পুলিশ আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।