অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাসংলগ্ন বলিপাড়া খাল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে লাশটি খালে ভাসছিল। পুলিশ সূত্র জানায়, ওই ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে ফুল হাতার শার্ট ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যার পর হাত, পা ও গলায় গামছা পেঁচিয়ে লাশ বস্তাবন্দী করে পানিতে ফেলে দেওয়া হয়। ডবলমুরিং থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা হত্যার পর ওই ব্যক্তির লাশ বঙ্গোপসাগরে ফেলে দেয় বলে তাঁদের ধারণা।