অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ দীঘিরপাড় এলাকার একটি তালাবদ্ধ ঘর থেকে গতকাল শুক্রবার এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, নিহত ব্যক্তি ১ জুলাই তাঁর স্ত্রী ও এক সন্তান নিয়ে দীঘিরপাড় এলাকায় আকরাম হোসেনের বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। তিনি বিভিন্ন এলাকায় রিকশা চালাতেন। তিন দিন আগে ওই ব্যক্তির স্ত্রী ঘরের বাইরে থেকে তালা দিয়ে একমাত্র সন্তানকে নিয়ে আত্মগোপন করেন।গতকাল সকালে ওই ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বাড়ির মালিক আকরাম বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় খাটের ওপর অর্ধগলিত লাশ পাওয়া যায়।