অজ্ঞাতনামা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে পড়ে থাকা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা হাসপাতালের নতুন ভবনের ক্যানটিনের সামনে পড়ে ছিলেন ওই ব্যক্তি। পরনে নীল সোয়েটার ও এক জোড়া স্যান্ডেল ছিল। অনেকক্ষণ হয়ে গেলেও ওইভাবে পড়ে থাকতে দেখে হাসপাতালের আনসার সদস্যরা ওই ব্যক্তিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন তিনি মারা গেছেন।
নিজস্ব প্রতিবেদক