অজ্ঞাতনামা শিশু রক্তাক্ত অবস্থায় উদ্ধার হাসপাতালে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলায় রাস্তার পাশে কাতরাচ্ছিল অজ্ঞাতপরিচয় শিশুটি (৫)। সারা শরীর রক্তাক্ত। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে তার মৃত্যু হয়।পুলিশের ধারণা, শিশুটিকে অপহরণের পর কুপিয়ে আহত করা হয়। পরে মৃত ভেবে তাকে ওই স্থানে ফেলে যায় অপহরণকারীরা। উদ্ধার হওয়ার সময় শিশুটির পরনে ছিল স্কুলের পোশাক—লাল রঙের জামা ও টাই এবং ছাই রঙের প্যান্ট।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল রোববার সকাল সাতটার দিকে ফেনী-পরশুরাম সড়কের সাতকুচিয়া গ্রামের একটি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। শিশুটি তখনো হাত-পা নাড়ছিল। ওই ব্যক্তি লোকজনকে ডাকাডাকি করেন। তবে কাউকে না পেয়ে তিনি প্রথমে রিকশাযোগে শিশুটিকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।