প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবিত অবস্থায় ‘মৃত’ ঘোষণার প্রায় ২৬ ঘণ্টা পর মারা যাওয়া নারীর পরিচয় না পাওয়ায় অজ্ঞাতনামা হিসেবেই তাঁর লাশ দাফন করা হলো। ঢাকা মেডিকেল কলেজ মর্গ কর্তৃপক্ষ গতকাল শুক্রবার তাঁর লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামকে হস্তান্তর করে। পরে তাঁর লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়। ওই নারী ২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে তাঁকে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তিনি বার্ধক্যজনিত রোগ ও পুষ্টিহীনতায় ভুগছিলেন। হৃৎস্পন্দন না পেয়ে ৪ ডিসেম্বর তাঁকে ‘মৃত’ ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু ‘লাশ’ মর্গে নেওয়ার সময় তিনি নড়ে উঠে বেঁচে থাকা জানান দেন। আবার তাঁকে ওয়ার্ডে নিয়ে চিকিৎসা শুরু হয়। এর ২৬ ঘণ্টা পর তিনি মারা যান। নিজস্ব প্রতিবেদক