অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাতিলঝাপ এলাকায় গণপিটুনিতে ডাকাত দেলোয়ার (৩৫) নিহত হওয়ার ঘটনায় পুলিশ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা করেছে।নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান রোববার রাতে এই মামলা করেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, শনিবার দিবাগত রাত তিনটার দিকে আন্তজেলা ডাকাতদলের সর্দার দেলু বাহিনীর প্রধান দেলোয়ারকে ডাকাতির প্রস্তুতিকালে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।দেলায়ার নিহত হওয়ার ঘটনায় শান্তি মিছিল ও মিষ্টি বিতরণ করেছে পাতিলঝাপ এলাকার লোকজন।এদিকে দেলোয়ারের বাবা সাবেদ আলী বলেন, পাতিলঝাপ বাজার থেকে বাড়ি যাওয়ার পথে তাঁর ছেলেকে আটকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।