অজ্ঞাতনামা ২০০ জন উল্লেখ করে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ভাঙচুরের ঘটনায় পুলিশ ওই দিন রাতেই সখীপুর থানায় জিডি করেছে। অজ্ঞাতনামা ২০০ জনের কথা উল্লেখ করে এই জিডি করা হয়েছে বলে সখীপুর থানার ওসি মহিউদ্দিন জানান।জানা গেছে, হামলা ও মামলার ভয়ে সখীপুরে গ্রামীণ ব্যাংকের সবগুলো শাখা গতকাল সোমবারও বন্ধ ছিল। পুলিশ জানায়, গ্রামীণ ব্যাংক কচুয়া শাখার কেন্দ্র ব্যবস্থাপক (মাঠকর্মী) ইসহাক উদ্দিনের আঘাতে ওই গ্রামের বৃদ্ধ আবদুস সালামের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত করতে সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান গতকাল সালামের বাড়িতে যান।