অজ্ঞান করে ব্যবসায়ীর টাকা লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজ্ঞান পার্টির কবলে পড়ে আকবর মোল্যা (৫০) নামের এক সুপারি ব্যবসায়ীর এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। গত শুক্রবার রাত আটটার দিকে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের ফুলবাড়ীতে আসার পথে বাসের মধ্যে তাঁকে অজ্ঞান করা হয়। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বাড়ি বাগেরহাটের যাত্রাপুর গ্রামে। আলী মোল্যা জানান, বাগেরহাট থেকে সুপারি নিয়ে তিনি প্রায়ই ঠাকুরগাঁওয়ে বিক্রি করতে আসতেন। তিন লাখ টাকায় সুপারি বিক্রি করে দুই লাখ টাকা ব্যাংকে টিটি করেন। এক লাখ টাকা হাতে নিয়ে তিনি সন্ধ্যার আগে বাসে চড়ে ফুলবাড়ী রেলস্টেশনের উদ্দেশে রওনা দেন। বাসটি দিনাজপুর শহর পার হওয়ার পর পাশের আসনের এক লোক তাঁর সঙ্গে খাতির জমায়। একপর্যায়ে রুমাল বের করে তাঁর নাকের সামনে ধরার সঙ্গে সঙ্গে তিনি অচেতন হয়ে যান। এরপর আর কিছুই তাঁর মনে নেই।