অজ্ঞান পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা-নিশীথা এক্সপ্রেস ট্রেন থেকে এক পুলিশ সদস্যকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে থানার পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে মো. জাবেদ (২৮) নামে ওই পুলিশ কনস্টেবলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। জাবেদের প্যান্টের পকেটে থাকা পরিচয়পত্রে দেখা গেছে, তিনি চট্টগ্রাম মহানগর পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। কমলাপুর রেলস্টেশনে চট্টগ্রাম থেকে আসা তূর্ণা-নিশীথার ট্রেনে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে রেলওয়ে থানার পুলিশ।