অজ্ঞান পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার সিরাজগঞ্জ রোডে গত দুই দিনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুজন ব্যবসায়ী তিন লাখ টাকা হারিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই লাখ টাকা নিয়ে তাড়াশ উপজেলার বারুহাস গ্রামের প্রিন্স মাহমুদ সিরাজগঞ্জ শহরে আসছিলেন। পথে সলঙ্গা থানা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা ও মোবাইল ফোন হারান। পরে তাঁকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই স্থানে বুধবার লিটন নামের এক ব্যক্তি সিরাজগঞ্জ শহরের বাহিরগোলায় এক লাখ টাকা হারান। এসব ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি।