অজ্ঞান পার্টি ও মলম পার্টির ছয় সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাসাবো ও গাবতলীর পশুর হাটে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ‘অজ্ঞান’ ও ‘মলম’ পার্টির ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে মানুষকে অজ্ঞান করার সাড়ে চার হাজার ট্যাবলেট উদ্ধার করা হয়।ডিবি সূত্র জানায়, গত বুধবার রাতে অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল বাসাবো এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির দলনেতা আমীর হোসেনকে (৩৫) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে মানুষকে অজ্ঞান করার সাড়ে চার হাজার ‘লোনাজেপ’ নামের ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আমীরের স্বীকারোক্তির ভিত্তিতে গাবতলীর পশুর হাটে অভিযান চালিয়ে অপর সহযোগী শহর আলী (৩২), আবাদ মিয়া (৩২), জুয়েল ওরফে জসিম (২৮), শাহীন মিয়া (২১) ও মিন্টু হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করা হয়। অজ্ঞান পার্টির সদস্যদের কাছে মানুষকে অজ্ঞান করার ওষুধ বিক্রির অভিযোগে জাহিদ আলম (৩৭) ও আমীর হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়।ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ঈদুল আজহা সামনে রেখে অজ্ঞান পার্টির সদস্যরা মানুষকে অজ্ঞান করে তাদের কাছ থেকে টাকাপয়সা লুটে নিতে পশুর হাট, লঞ্চ, বাস ও রেলস্টেশন ঘিরে তৎপর রয়েছে। তারা শসা, চা ও ডাবের পানির সঙ্গে ট্যাবলেট গুলে মানুষকে অজ্ঞান করে সব লুটে নেয়।