অজ্ঞান পার্টির কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল (২৮) গতকাল বুধবার রাজধানীর গুলিস্তান থেকে বাসে করে শরীয়তপুরে যাওয়ার পথে অজ্ঞান পার্টির কবলে পড়েন। মুন্সিগঞ্জের মাওয়াঘাট থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেখ রাসেলের বাবা শেখ আবদুর রাজ্জাক বলেন, রাসেল গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরার রূপবাবুর চরে যাওয়ার জন্য সকালে গুলিস্তান থেকে বিআরটিসির বাসে উঠেছিল। অজ্ঞান পার্টির সদস্যরা রাসেলের কাছ থেকে দেড় লাখ টাকা মূল্যের তিনটি মুঠোফোন, টাকা ও কাপড়চোপড় নিয়ে গেছে।