অজ্ঞান পার্টির কবলে ফরাসি স্কুলের ট্রেজারার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শনিবার অজ্ঞান পার্টির কবলে পড়েছেন গাজী আবদুল্লাহ আল মোহাম্মদ মুক্তাদির (৪০) নামের এক ব্যক্তি। তিনি বারিধারায় অবস্থিত একটি ফরাসি স্কুলের ট্রেজারার। সন্ধ্যায় তাঁকে টঙ্গী এলাকায় অচেতন অবস্থায় পাওয়া যায়।
গুরুতর অসুস্থ অবস্থায় মোক্তাদিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেলে মামুন নামে তাঁর এক সহকর্মী বলেন, গতকাল দুপুরে অফিসের কাজে ধানমন্ডিতে যান মুক্তাদির। সেখানে বেশ কয়েকটি ব্যাংকে টাকা জমা দেন তিনি। বেলা তিনটার দিকে ধানমন্ডি ল্যাবএইডের সামনে ডাবের পানি পান করে টঙ্গীগামী ভিআইপি পরিবহনের একটি বাসে ওঠেন মুক্তাদির। সন্ধ্যায় তাঁকে অচেতন অবস্থায় টঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় পাওয়া যায়। আশপাশের লোকজন পরিচয়পত্র দেখে মুক্তাদিরের পরিবারের লোকজনকে খবর দেন। রাত সোয়া নয়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।