অজ্ঞান পার্টির খপ্পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. সুমন (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে৷ দিনমজুরেরা শহরের গোয়ালচামটের পৌর কমিউনিটি সেন্টারের বারান্দায় রাত কাটান৷ মঙ্গলবার রাতে কমিউনিটি সেন্টারের বারান্দায় অজ্ঞান পার্টির সদস্যরা সুমনকে অচেতন করে তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে যায়৷ সুমনকে রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে তিনি মারা যান৷