অজ্ঞান পার্টির খপ্পরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী নতুন বাজার বাসস্টেশন থেকে গতকাল রোববার অজ্ঞান পার্টির খপ্পরে পড়া দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাঁরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আবুল কাশেম ও রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের ধেরল গ্রামের ওহাব ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া। এলাকাবাসী তাঁদের সদর হাসপাতালে ভর্তি করে দেন। রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা শেখ মো. আবদুল হান্নান বলেন, তাঁদের মানকোটিবাস ও ঘুমের ওষুধের মিশ্রণ খাইয়ে অজ্ঞান করা হতে পারে। বর্তমানে তাঁরা আশঙ্কামুক্ত।