প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মগবাজারে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যক্তি গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি। গত মঙ্গলবার ওই ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। পুলিশের ধারণা, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। রমনা থানার পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ আলম মগবাজারে গ্র্যান্ড প্লাজার সামনে থেকে অচেতন অবস্থায় অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর ওই ব্যক্তির খোঁজে কেউ আসেনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল চারটার দিকে তিনি মারা যান। চিকিৎসকেরা বলেন, ওই ব্যক্তি অজ্ঞাত বিষক্রিয়ায় আক্রান্ত ছিলেন।