অজ্ঞান পার্টির খপ্পরে কনস্টেবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলার নীল ব্যারাক পুলিশ লাইনের এক কনস্টেবল অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাঁর নাম আনোয়ার হোসেন (২৫)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি মিনিবাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন আনোয়ার। স্থানীয় লোকজন তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে নীল ব্যারাকের কয়েকজন পুলিশ কর্মকর্তা তাঁকে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

নীল ব্যারাক পুলিশ লাইনের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান বলেন, চিকিত্সকেরা আনোয়ারের পাকস্থলী পরিষ্কার করে চেতনানাশক পদার্থ বের করেছেন। আনোয়ার এখন সুস্থ। তবে তিনি কোথায় যাচ্ছিলেন, কী ঘটনা ঘটেছিল তা আরও সুস্থ হওয়ার পর তাঁকে জিজ্ঞাসা করে জানা যাবে।