অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ কনস্টেবল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বেলা দুইটার দিকে মো. জাবেদ (২৮) নামের এক পুলিশ কনস্টেবলকে অচেতন অবস্থায় ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, জাবেদের প্যান্টের পকেটে থাকা পরিচয়পত্রে দেখা গেছে, তিনি চট্টগ্রাম মহানগর পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত। আজ সকালে কমলাপুর রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা নিশিতার ট্রেনে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে কমলাপুর রেলওয়ে থানার পুলিশ। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো পর্যন্ত জাবেদের জ্ঞান ফেরেনি।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, জাবেদ অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাঁর জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।