অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে যাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গতকাল শুক্রবার ভোরে মাসুদুর রহমান মণ্ডল (৩৫) নামের এক ট্রেনযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার কুড়াল গাজী গ্রামে।ঈশ্বরদী রেলের পুলিশ জানায়, ৭ জুলাই রাতে ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফেরার উদ্দেশে রওনা হয়েছিলেন মাসুদ। তিনি ঢাকার আবুল খায়ের স্টিল মিলে চাকরি করতেন।ট্রেনে টহলরত খুলনা জিআরপির এসআই ফিরোজ জানান, চিত্রা ট্রেনে যাত্রীবেশে অজ্ঞান পার্টির সদস্যরা খাওয়ার সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে মাসুদ অসুস্থ হয়ে পড়েন। পরে ঈশ্বরদীর জিআরপি পুলিশের সহযোগিতায় মাসুদুরকে ঈশ্বরদী হাসপাতালে নেওয়া হলে শুক্রবার ভোরে তাঁর মৃত্যু ঘটে।