ঢাকা-মাওয়া মহাসড়কে চলাচলকারী বাসে অজ্ঞান পার্টির তৎপরতা বেড়েছে। গত এক সপ্তাহে যাত্রীবেশী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সহকারী অ্যাটর্নি জেনারেলসহ পঁাচ ব্যক্তি তঁাদের সর্বস্ব খুইয়েছেন। এতে এই পথে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।মাওয়া ঘাটের পুলিশ অজ্ঞান পার্টির তৎপরতা বাড়ার বিষয়টি স্বীকার করলেও এখনো কেউ কোনো অভিযাগ দেননি বলে জানিয়েছে।যাত্রীদের অভিযোগ, পুলিশ এখনো ওই চক্রের কাউকে গ্রপ্তোর করতে না পারায় তাদের তৎপরতা কমছে না।স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী যাত্রীদের কেউ কেউ জানান, গত রোববার ঢাকার গুলিস্তান থেকে মাওয়াগামী বাসে ওঠেন বরিশালের মশিউর রহমান (৩৮) ও মাদারীপুরের শিবচরের চরভদ্রাসন গ্রামের জিয়াউর রহমান (৩৬)। পথে তঁারা হকারের কাছ থেকে বোতলজাত পানি কিনে পান করলে অচেতন হয়ে পড়েন। বাসে থাকা অজ্ঞান পার্টির সদস্যরা মশিউরের কাছ থেকে দেড় লাখ টাকা ও জিয়াউর রহমানের সাত হাজার টাকাসহ দুজনের মুঠোফোন নিয়ে যায়। বাসটি মাওয়া ঘাটে পঁেৌছালে অন্য যাত্রী ও বাসশ্রমিকেরা তঁাদের দুজনকে অচেতন অবস্থায় পান। খবর পেয়ে পুলিশ এসে তঁাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপে্লক্সে ভর্তি করায় এবং তঁাদের পকেটে পাওয়া ঠিকানা থেকে পরিবার ও স্বজনদের খবর দেয়।প্রত্যক্ষদর্শী ও লেৌহজং থানার পুলিশ জানায়, এর আগে গত বুধবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন আরও চারজন। তঁারা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিজামুল হক, বরিশালের কাউনিয়া এলাকার সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুব সাইদুর, সাভারের পোশাকশ্রমিক মঞ্জু শরীফ (৩০) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি। তঁারাও ঢাকা থেকে মাওয়াগামী বাসে উঠে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। মাওয়া ঘাটে বাস গেলে তঁাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন তঁাদেরও শ্রীনগর স্বাস্থ্য কমপে্লক্সে ভর্তি করান। এর আগে ৭ ফেব্রুয়ারি গোপালগঞ্জের শিবনাথ ভক্তের ছেলে প্রশান্ত ভক্ত অজ্ঞান পার্টির শিকার হয়ে সর্বস্ব হারান।মাওয়া ঘাটের পাশের মেদেনীমণ্ডল গ্রামের বাসিন্দা মনির হোসেনসহ কয়েকজন ব্যক্তি জানান, সাধারণত গুলিস্তান থেকে মাওয়ায় আসা বাসের যাত্রীরা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ছেন বেশি। বাসে যাত্রীবেশী অজ্ঞান পার্টির সদস্য সাধারণ যাত্রীদের কিছু খাইয়ে বা পানির সঙ্গে কিছু মিশিয়ে যাত্রীদের অচেতন করছে। সর্বস্ব নেওয়ার পর পথে সুযোগমতো নেমে যায় তারা। অন্যদিকে যাত্রীকে ঘুমন্ত ভেবে অন্য যাত্রীরাও তেমন কিছু মনে করেন না। কিন্তু গন্তব্যে পঁেৌছার পর অনেক ডাকাডাকির পরও না উঠলে বাসশ্রমিকেরা বুঝতে পারেন ওই যাত্রী অজ্ঞান পার্টির কবলে পড়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন লেৌহজং পরিবহন শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি সালাহউদ্দিন। তিনি বলেন, প্রায়ই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ছেন যাত্রীরা। এ কারণে বাসচালক ও শ্রমিকদেরও হয়রানির মধ্যে পড়তে হয়।লেৌহজং থানার মাওয়া ঘাটের পুলিশ ফঁাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খালিদ হাসান জানান, Èঅজ্ঞান পার্টির সদস্যরা মাওয়া ঘাটে আসার আগেই পালিয়ে যায়। এই ঘটনা পথে অন্য এলাকায় ঘটলেও দায়দায়িত্ব আমাদের নিতে হয়। তবে আক্রান্ত ব্যক্তিরা আমাদের কাছে কোনো অভিযোগ করেন না। তঁারা চিকিৎসা নিয়েই বাড়ি চলে যান।'