অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন তিন শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন তিনজন শ্রমিক। গতকাল শুক্রবার সকাল ছয়টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর আমতলা ও কলেজ রোড এলাকায় একটি বাস থেকে ওই তিনজন শ্রমিককে চালকের সহযোগী অজ্ঞান অবস্থায় ফেলে রেখে দ্রুত চলে যান।ভুক্তভোগী শ্রমিক জয়নাল আবেদীন (৪৫) জানান, তিনিসহ তিনজন ঢাকায় কাজ করেন। বৃহস্পতিবার রাতে গাবতলী থেকে উত্তরাঞ্চলগামী একটি বাসে করে রওনা দেন। বাসে অপরিচিত দু-তিনজন লোক নাকে রুমাল ধরলে তাঁরা অচেতন হয়ে পড়েন। এরপর তাঁর কাছ থেকে অজ্ঞান পার্টির লোকেরা ১০ হাজার টাকা ও জামাকাপড় নিয়ে গেছে। অপর দুজনের টাকা ও জিনিসপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।