অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ভর্তি ছয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা থেকে ঢাকায় আসার জন্য গতকাল বুধবার সকালে ইলিয়টগঞ্জ এক্সপ্রেস বাসে ওঠেন জসীমউদ্দীন (৩৫)। ঢাকার সায়েদাবাদে বাস থামার পর তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বাসকর্মীরা।জসীমের মতো সংজ্ঞাহীন অবস্থায় গতকাল ছয়জনকে এ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের রাখা হয়েছে হাসপাতালের ১১২ নম্বর ওয়ার্ডের বারান্দায়। রাত পর্যন্ত কারও পুরোপুরি জ্ঞান ফেরেনি।গতকাল সকালে কমলাপুর রেলস্টেশনে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় মুক্তিযোদ্ধা হারুনুর রশীদকে (৫৭)। তাঁর ভাই আবুল কালাম জানান, হাইকোর্টে মামলাসংক্রান্ত কাজে চট্টগ্রাম থেকে ট্রেনে ঢাকায় এসেছিলেন হারুন। তাঁর কাছে থাকা ৩৭ হাজার টাকা লুট হয়েছে। চট্টগ্রামের পাহাড়তলী কলেজের কেরানি নূরুল ইসলাম (৫০) ট্রেনে ঢাকায় আসার পথে একটা পান খেয়েছিলেন। এরপর থেকেই তিনি অঘোরে ঘুমাচ্ছেন। তাঁর সঙ্গে থাকা টাকা-মোবাইল ফোনসেট সবই নিয়ে গেছে দুর্বৃত্তরা। নূরুল ইসলামের আত্মীয় মো. জালাল হাসপাতালে এসব তথ্য জানান। গতকাল সকালে তাঁকে কমলাপুর থেকে উদ্ধার করা হয়।হূদেরাগের চিকিৎসা করাতে ঢাকায় আসছিলেন মানিকগঞ্জের সিঙ্গাইরের মো. জাহাঙ্গীর খান (৪২)। সকালে তাঁকে গাবতলীতে অজ্ঞান অবস্থায় পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। হাসপাতালে দেখা গেল, তাঁর সঙ্গে চিকিৎসাসংক্রান্ত ফাইলপত্র তখনো রয়েছে। তাঁর ভাই মো. আরিফ জানান, তিনি হূদেরাগে ভুগছেন। এ ঘটনার পর তাঁর রোগের কী অবস্থা হবে তা নিয়ে তিনি শঙ্কিত।গতকাল সকালে মুকুল বরণ সাহাকে (৫৫) নরসিংদী বাসস্ট্যান্ডে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। মুকুল নরসিংদীর সাটিপাড়া কালিকুমার উচ্চবিদ্যালয়ের শিক্ষক। বাসস্ট্যান্ডে পড়ে থাকতে দেখে তাঁর ছাত্ররা চিনতে পেরে বাড়িতে খবর দেয়। এরপর ভাই মনোজ বরণ সাহাসহ স্বজনেরা তাঁকে ঢাকায় নিয়ে আসেন।আচার খেয়ে অজ্ঞান হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন মোসলেউদ্দিন সাগর (১৮) নামের এক তরুণ। অর্ধ অচেতন মোসলে জানান, মতিঝিলে তাঁর বাসা। গতকাল সকালে বয়স্ক এক লোকের কাছ থেকে আচার খেয়ে তাঁর ঘুম ঘুম লাগা শুরু হয়। লোকটি তাঁকে মহানগর নাট্যমঞ্চের পাশে ফেলে রেখে যায়। পরে পল্টন থানার পুলিশ তাঁকে উদ্ধার করে। তাঁর কাছে থাকা ৫০০ টাকা লুট হয়েছে।