অজ্ঞান পার্টির খপ্পরে বিজিবি সদস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকায় গতকাল মঙ্গলবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বিজিবির সদস্য জহিরুল ইসলাম সংজ্ঞা হারিয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে এএসআই মিজানুর রহমান জানান, পকেটে পাওয়া পরিচয়পত্র দেখে নিশ্চিত হওয়া গেছে জহিরুল বিজিবি সদর দপ্তরের গাড়িচালক।