অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ীর দেড় লাখ টাকা খোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দেড় লাখ টাকা খুইয়েছেন একজন ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার সকালে শিমরাইল মোড়ে বাসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের কালীরবাজার থেকে কাপড় ব্যবসায়ী মতিউর ইসলাম দেড় লাখ টাকা নিয়ে বাসে করে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। এই চক্রের সদস্যরা নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাঁকে অচেতন করে সঙ্গে থাকা টাকা নিয়ে যায়। বাসের মধ্যে পড়ে থাকতে দেখে লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।