অজ্ঞান পার্টির চার সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল এলাকা থেকে গত শনিবার রাতে অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ হোসেন (৩২), মিন্টু মিয়া (৩২), মিন্টু হাওলাদার (৩০) ও লাল মিয়া (৪০)। ডিবি পুলিশ জানায়, মোহাম্মদ হোসেন অজ্ঞান পার্টির দলনেতা। ওই চারজনের কাছ থেকে অজ্ঞান করার ওষুধ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী ডিবির সহকারী কমিশনার এ কে এম মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া অজ্ঞান পার্টির সদস্যরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁদের আশ্রয়দাতা ইমরান হাজি নামের একজন। তাঁদের দলে আরও চার-পাঁচজন সদস্য আছেন। গাবতলীর পশুর হাট তাঁদের প্রধান লক্ষ্য।