অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর থানা পুলিশ গত মঙ্গলবার সিরাজগঞ্জের রেলগেট সড়ক থেকে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন জসিম ও আমির হোসেন। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি পেশাদার অজ্ঞান পার্টির সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বুধবার ঢাকার তোপখানা রোড এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে অজ্ঞান করে চুরি করা একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।