অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে গত রোববার রাতে পুলিশ অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ।পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সড়কের বিভিন্ন স্থানে অজ্ঞান পার্টির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ওই দিন রাত ১০টার দিকে দুজন যুবক চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় টহল পুলিশের সন্দেহ হলে তাদের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা নিজেদের অজ্ঞান পার্টির সদস্য বলে স্বীকার করে। এ সময় পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অজ্ঞান পার্টির সদস্যরা হচ্ছে: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খাঁপাড়া গুচ্ছগ্রামের মৃত হালিমের ছেলে মোছা শেখ ও টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের কাশেম আলীর ছেলে আবদুর রহিম।