অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে রাজধানীতে ১০ জনকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ও গাবতলী এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির সদস্য সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়।ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিরা হলেন: গিয়াস উদ্দিন হাওলাদার, আবদুস সালাম, জাফর শেখ, জাহাঙ্গীর হোসেন, শেখ শহিদুল ইসলাম, বোরহান শেখ, রফিজ শিকদার, মিন্টু শিকদার, শফিকুল সমাদার ও মিল্টন শিকদার। পরে তাঁদের কাছ থেকে বিভিন্ন ধরনের বিষাক্ত ওষুধ, ৬৫টি ঘুমের বড়ি, চারটি সুকরল, পাঁচটি আচারের পোটলা ও নয়টি বিষাক্ত হালুয়া উদ্ধার করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ১০ জন পুলিশের কাছে স্বীকার করেন, তাঁরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানুষের সঙ্গে প্রথমে সখ্য গড়ে তোলেন। পরে বড়ি বা নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেন। এবার তাঁরা রমজান ও ঈদ সামনে রেখে নতুন করে পরিকল্পনা করছিলেন। গ্রেপ্তার হওয়া ১০ জনের বিরুদ্ধে শাহ আলী ও দারুস সালাম থানায় দুটি মামলা করা হয়েছে।