অজ্ঞানপার্টির খপ্পরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটে গত মঙ্গলবার রাতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন গরুর দুই ব্যবসায়ী। তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের জগির গ্রামের ওয়াজদ্দিনের ছেলে মো. তমিজ উদ্দিন (৫০) ও রিয়াজউদ্দিনের ছেলে মো. সালাহ উদ্দিন (৩৫)। গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রবিউল আলম বলেন, চেতনানাশক দ্রব্য খাওয়ানোয় তাঁরা অচেতন হয়ে পড়েন। তবে এর মাত্রা অধিক হওয়ায় এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।