অটবির র‌্যাফল ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটবি বিস্ময় আয়োজনের র‌্যাফল ড্র গত বৃহস্পতিবার গুলশানে অবস্থিত অটবি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে ১৬ জন ক্রেতা আকর্ষণীয় পুরস্কার লাভ করেন। প্রথম পুরস্কার জয়ী ক্রেতা আলমগীর পান প্রায় দেড় লাখ টাকা মূল্যমানের বেডরুম সেট। র‌্যাফল ড্র অনুষ্ঠানে অটবি লিমিটেডের কর্মকর্তা ও ক্রেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি। এনসিসি ব্যাংকের ৯৪তম শাখাপ্রথম দিন থেকে অনলাইন সুবিধা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে এনসিসি ব্যাংকের ৯৪তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। গত বুধবার এর কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম। স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিজ্ঞপ্তি। টোটালগ্যাস আইকন-২০১২ বাংলাদেশে টোটালগ্যাসের ডিস্ট্রিবিউটরদের ‘টোটালগ্যাস আইকন-২০১২’ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কার প্রদান করেন টোটালগ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কাজী সামিউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মুজিবুর রহমান, হেড অব ফিন্যান্স অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স তৌহিদুল ইসলাম। বিজ্ঞপ্তি।