অটিজম ও অর্থোপেডিক সম্মেলন সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইউনাইটেড কিংডম (ইউকে) আয়োজিত ‘আন্তর্জাতিক অটিজম ও অর্থোপেডিক সম্মেলন’ শীর্ষক কর্মশালা গতকাল শনিবার শেষ হয়েছে। ১৯ জানুয়ারি শুরু হওয়া ছয় দিনব্যাপী এই কর্মশালায় প্রায় ২০ জন বিদেশি চিকিৎসক অংশ নেন। কর্মশালায় তাঁরা ঢাকা, চট্টগ্রাম ও জামালপুরে রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেন।
গতকাল রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আশা করা যায় ভবিষ্যতে এই কর্মশালার মাধ্যমে আরও বেশি মানুষ চিকিৎসাসেবা পাবেন।
কর্মশালায় ১৯ ও ২০ জানুয়ারি জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান হাসপাতালে ৩৫টি অস্ত্রোপচার করা হয়। ২১ ও ২২ জানুয়ারি চট্টগ্রামে, ২৩ জানুয়ারি জামালপুর এবং ২৪ জানুয়ারি ঢাকায় রোগীদের চিকিৎসা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।