অটিজম নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধিতা নিয়ে নেত্রকোনায় সচেতনতা সভা, শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জেলা ক্রীড়া কার্যালয় ও সুইড বাংলাদেশের নেত্রকোনা শাখা গতকাল মঙ্গলবার সকালে এ কর্মসূচির আয়োজন করে। শহরের মালনী রোড এলাকার চন্দ্রনাথ উচ্চবিদ্যালয় মাঠে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান। সভাপতিত্ব করেন সুইড বাংলাদেশের নেত্রকোনা শাখার সভাপতি কামরুন্নেছা আশরাফ। আলোচনায় অংশ নেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী, সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম রাশেদুল ইসলাম, প্রতিবন্ধিতা-বিষয়ক গবেষক মো. গোলাম মোস্তফা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু পাল প্রমুখ।