অটিজম বিষয়ে আন্তর্জাতিক সেমিনার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অটিজম বিষয়ে এক আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে। আজ সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন। 
বিএসএমএমইউ, জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান, দ্য রয়্যাল অর্থোপেডিকস হাসপাতাল বার্মিংহাম ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুক্তরাজ্য শাখার উদ্যোগে এ কর্মশালা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল অটিজম সম্পর্কে তাঁকে জানান।
অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক শাহলা খাতুন বলেন, অটিজম কেন হয়, তা এখনো জানা যায়নি। তবে দ্রুত রোগটি শনাক্ত হলে আক্রান্ত শিশু প্রায় স্বাভাবিক জীবন যাপন করতে পারে।
বিএসএমএমইউয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন অটিজমে আক্রান্ত শিশুদের সেবার সুযোগ থাকায় সারা দেশে এটা নিয়ে সচেতনতা তৈরি হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব এম ইকবাল আর্সলান, বিএমএর যুক্তরাজ্য শাখার সভাপতি আবু এম মালেক, বিএসএমএমইউয়ের অটিজম সেন্টারের পরিচালক শাহিন আক্তার রহমান প্রমুখ।