অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে গতকাল মঙ্গলবার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের (অটিজম) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রেলওয়ে মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে ইউনিক গিফট ফাউন্ডেশনের অটিজম স্কুল ও পুনর্বাসন কেন্দ্র। প্রতিষ্ঠানের ২০ শিক্ষার্থী, অভিভাবক, সুধীজনসহ ৬০ জন আটটি ইভেন্টে বিভিন্ন খেলাধুলায় অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ শিক্ষাবিদ তৈয়ব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক রাজিয়া বেগম, সাংস্কৃতিক কর্মী শেখ রোবায়তুর রহমান ও খায়রুল আলমান ফয়সাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিক গিফট ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার তামান্না রেজা।