অটিজম সচেতনতা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিজম-সংক্রান্ত বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির প্রধান সায়মা ওয়াজেদ হোসেন বলেছেন, বাংলাদেশে অটিজম-সমস্যার সমাধানে প্রথমে বিষয়টিকে প্রাধিকার দিতে হবে। সীমিত সম্পদ দিয়ে সমাধানের একটি সৃজনশীল উপায় বের করতে হবে। বিষয়টিতে সচেতনতা তৈরিতে গণমাধ্যমসহ সবাইকে এগিয়ে আসতে হবে।গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে ‘সলভিং দি অটিজম পাবলিক হেলথ পাজল: রিজিওনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবরেশন’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণের পর গণমাধ্যমের কর্মীদের প্রশ্নের উত্তরে সায়মা ওয়াজেদ হোসেন এ কথা বলেন। চতুর্থ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, জাতিসংঘের জনতথ্য বিভাগ, মার্কিন এনজিও অটিজম স্পিকস ও যুক্তরাষ্ট্র স্থায়ী মিশন যৌথভাবে এ প্যানেল আলোচনার আয়োজন করে।জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও একাত্মতা জানাতে সস্ত্রীক অনুষ্ঠানে যোগ দেন।অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে প্রতি ১১০ জনে একজন অটিস্টিক শিশু পাওয়া যাচ্ছে, যেখানে ৩০ বছর আগে দুই হাজার ৫০০ জনে ছিল একজন। বিজ্ঞপ্তি।