অটিস্টিক শিশুদের অধিকার রক্ষায় আইন প্রণয়ন করবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিস্টিক শিশুদের অধিকার রক্ষায় সরকার প্রয়োজনীয় আইন প্রণয়ন করবে। তারা যেন ব্যবহারিক জীবনে কোনো সুযোগ-সুবিধা থেকে এবং ভবিষ্যৎ জীবনে পারিবারিক সম্পদ থেকে বঞ্চিত না হয়, সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে। গতকাল মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটিস্টিক শিশুদের বিকাশকেন্দ্র ‘আনন্দশালা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, অটিস্টিক শিশুদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান ও স্পেশালিস্ট নুরুন নাহার নূপুর, আনন্দশালার অধ্যক্ষ আবু সাঈদ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আনন্দশালা স্কুলের পরিচালক অধ্যাপক মুহম্মদ হানিফ আলী।