অটিস্টিক শিশুদের গুরুত্ব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, অটিস্টিক শিশুদের সমাজের অন্যান্য শিশুর মতো সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাদের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে এ সভা হয়।
সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন, অটিস্টিক শিশুদের কম্পিউটার ও আইটি শিক্ষায় পারদর্শী করা গেলে তারা স্বাবলম্বী হয়ে উঠবে। তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে দক্ষ নাগরিক হিসেবে দেশের জন্য তারাও অবদান রাখতে পারবে।
সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বন্দনা দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. জাফর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক রীতা দত্ত, মোরশেদ হোসেন, ফাহমিদা ইসলাম চৌধুরী, বাসনা মুহুরী। শুভেচ্ছা বক্তব্য দেন রউফবাদ সরকারি প্রতিবন্ধী স্কুলের অধ্যক্ষ ফরিদুল আলম।
এর আগে সকাল নয়টায় শিশু একাডেমীতে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অটিজম-সচেতনতা থেকে সক্রিয়তা একীভূত সমাজ গঠনে শুভ বারতা’। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।