অটিস্টিক শিশুদের নিপুণ হাতে তৈরি পণ্য নিয়ে মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখলে মনে হবে নিপুন হস্তশিল্পীরা পরম মমতায় তৈরি করেছেন আকর্ষণীয় ঈদকার্ড, রঙিন টব, ঘটিবাটি, কাঠের, বাঁশের তৈরি কলমদানিসহ এসব সামগ্রী। আসলে তা নয়, অটিস্টিক শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘কানন’-এর শিক্ষার্থীরা ওই সব শিল্পসামগ্রীর নিপুণ কারিগর।অটিস্টিক শিশুদের তৈরি এসব সামগ্রী নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের কানন প্রাঙ্গণে গতকাল রোববার শুরু হয়েছে ব্যতিক্রমী ‘অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ঈদ মেলা’। ২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন (ছুটির দিন ছাড়া) সকাল ১০ থেকে বেলা তিনটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত।এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাইজার এ চৌধুরী এবং অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপার্সনের রওনাক হাফিজ মেলার উদ্বোধন করেন। কাইজার এ চৌধুরী কাননের ছাত্রছাত্রীদের জন্য একটি মাইক্রোবাসের চাবি সংস্থার চেয়ারপার্সনের কাছে হস্তান্তর করেন।