অটিস্টিক শিশুদের বিদ্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য একটি বিদ্যালয় স্থাপন করছেন এক প্রভাষক। এখানে বিনা মূল্যে এসব শিশুকে শিক্ষা দেওয়া হবে। গত মঙ্গলবার বিদ্যালয়ের কার্যক্রম উদ্বোধন করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত দেড় বছরে উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক মো. রেজাউল করিম খোঁজ করে উপজেলায় ৪৭ জন বুদ্ধিপ্রতিবন্ধী ও ৪২ জন অটিস্টিক শিশুর সন্ধান পান। তাদের চিকিৎসা দিয়ে সুস্থ করতে তুলতে এবং বিদ্যালয়মুখী করার জন্য অভিভাবকদের সঙ্গে তিনি কথা বলেন। অভিভাবকেরা তাঁর প্রস্তাবে সাড়া দেন। একপর্যায়ে তিনি পৌর শহরের গড়কান্দা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বিদ্যালয় স্থাপন করেন।