অটোচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমারে বিদ্যুতের তারে জড়িয়ে অটোরিকশাচালক (ব্যাটারিচালিত) শামীম আহমেদের (২৫) মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার গোমনাতি ইউনিয়নের আমবাড়ি নামাজিপাড়া গ্রামের নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি গ্রামের আজাহার আলীর ছেলে। গোমনাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনূছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।