অটোচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বালুবাহী একটি ট্রলির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাচালক সাহাবউদ্দিন (৪০) নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে অটোরিকশার আরোহী শিশুসহ দুজন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে অটোরিকশায় করে সারোয়ার হোসেন তাঁর ছয় বছরের মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তিনি ও তাঁর শিশু মেয়ে নার্সারির ছাত্রী রেহনুমা (৬) আহত হয়। তাঁদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।