প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম অটোমেটেড সেবা মান পর্যবেক্ষণ ব্যবস্থা ও গ্রাহকদের অভিযোগ ম্যানেজমেন্ট ট্র্যাকার বাস্তবায়নে সম্প্রতি অ্যাডভান্সড সফটওয়্যার ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে (এএসডি) একটি চুক্তি সই করেছে প্রিমিয়ার ব্যাংক৷ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে এ এম মাজেদুর রহমান এবং এএসডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল হোসেন মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন৷ অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷