প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পণ্য খালাস কার্যক্রমে অব্যবস্থাপনা ও বিড়ম্বনা কমাতে অটোমেশনপদ্ধতি দ্রুততার সঙ্গে চালু করার নির্দেশ দিয়েছেন।
মন্ত্রী গতকাল বুধবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ পরিদর্শনকালে এই নির্দেশ দেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসাইন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি মোসাদ্দেক আহমেদ এবং এনবিআর, কাস্টমসসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মন্ত্রীকে জানানো হয়, কার্গো সেমি অটোমেশন কার্যক্রম শুরু হয়েছে। মন্ত্রী সম্ভাব্য দ্রুততম সময়ে অটোমেশন কার্যক্রম বাস্তবায়নের তাগিদ দেন। l তথ্য বিবরণী|